থানায় চোখ বেঁধে নির্যাতন, এসআইয়ের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

থানায় নিয়ে চোখ বেঁধে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং থানার উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে মো. রিপন শেখ বাদী হয়ে মামলার আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর বিচারক আব্দুল্লাহ আল ইউসুফ মামলাটি গ্রহণ করেন।

আদালতের ব্রেঞ্চ সহকারী মো. রুবেল বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। বুধবার লৌহজং থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে।

মামলার আসামি হলেন উপপরিদর্শক আবু তাহের মিয়া (৪০), মো. রাজন (২৬), রুবি আক্তার (৩৫), চম্পা বেগম (৩৮) ও তুহিন (৩০)। এর মধ্যে দুই নম্বর আসামি রুবি আক্তার মামলার বাদী রিপন শেখের স্ত্রী। রিপন শেখ লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মৃত সাহেদ শেখের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, রিপন শেখের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না। এরই পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর সকালে রুবি আক্তারের ভাই ও বোন মিলে রিপন শেখের বাড়িতে এসে মারধর করে। একই দিন এসআই আবু তাহের মিয়া সাদা পোশাকে রিপনকে বাড়ি থেকে জোর করে থানায় নিয়ে যান। পরে চোখ-মুখ বেঁধে মারধর করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। রিপন চাঁদা দিতে অস্বীকার করলে এসআই আবু তাহের শেখ আরও মারধর করেন।

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রোজিনা ইয়াসমিন বলেন, রিপনকে যখন ধরে নিয়ে যায় তখন প্রত্যক্ষদর্শীরা পুলিশের পরিচয় জানতে পারেনি। থানায় নিয়ে ৩-৪ ঘণ্টা নির্যাতন করে ছেড়ে দেওয়ার পর পুলিশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

মামলার বাদী রিপন শেখ জানান, থানায় নিয়ে তার পায়ের তালুতে আঘাত করা হয়। দেয়ালে ঠেকিয়ে আঘাত করা হয় শরীরের বিভিন্ন স্থানে। রক্ত বের হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। থানায় নির্যাতন করায় ভয়ে অভিযোগ দিতে যাইনি। এ জন্য আদালতে মামলা করেছি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, থানায় এনে নির্যাতনের ঘটনা ঘটেনি। আদালতের নির্দেশনা থানায় আসেনি।

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম