নরসিংদীতে স্কুল শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪

নরসিংদীতে স্কুল শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় তাপস কুমার বিশ্বাস (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাপস কুমার রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর গ্রামের জহর লাল বিশ্বাসের ছেলে।
শনিবার দুপুরে উত্তরবাখর নগর বাজারের পাশের একটি কৃষি জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উত্তরবাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাপস কুমার বিশ্বাসের মোবাইলে কল আসার পর বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার। শনিবার সকালে স্থানীয়রা উত্তরবাখর নগর বাজারের পাশের একটি ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাস আগে কে বা কারা তাপসের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় সে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম