ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে চাপা দিয়ে পালালো কাভার্ডভ্যান 

টাঙ্গাইল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০

টাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- নাটোর জেলার বাসিন্দা আরাফাত ও দিনাজপুরে দেলোয়ার হোসেন। আরাফাত একমি এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির প্রতিনিধি হিসেবে সখীপুরে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে সখীপুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

এসআই শাহীন বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী