‘আমিই সভাপতি, কার অনুমতি নেবো’ 

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর 
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৬

গাজীপুরের কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রায় শত বছরের পুরোনো দুটি জাম গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়ার বিরুদ্ধে। বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটু এবং ৪/৫ জন জমিদাতার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে তারা এ অভিযোগ জমা দেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বোয়ালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালী গ্রামের বাসিন্দা।

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটু বলেন, প্রায় শত বছরের পুরোনো দুটি জাম গাছের মূল্য লক্ষাধিক টাকা। বিদ্যালয় পরিচালনা কমিটির কোনও অনুমতি ছাড়াই সভাপতি একক ক্ষমতাবলে নামমাত্র মূল্যে গাছ দুটি বিক্রি করেছেন।

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম বলেন, গত ৮ সেপ্টেম্বর দফতরি স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে যান। এসময় তিনি দেখেন বোয়ালী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে প্রায় শত বছরের পুরোনো দুটি জাম গাছ করাত ও কুঠাড় দিয়ে কেটে নেওয়ার কাজ চলছে। পরে তিনি বিষয়টি আমাকে জানান। আমি দফতরির কাছ থেকে বিষয়টি জেনে আব্দুল গণি ভূঁইয়াকে জানাই। তখন তিনি গাছ কাটার বিষয়টি জানেন বলে জানান।

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন বলেন, গাছ দুটি বোয়ালী উচ্চ বিদ্যালয়ের। আমি এ বিষয়ে কোনও কিছু জানি না। গাছ কে বিক্রি করেছে এমন প্রশ্নে তিনি বলেন, গাছ কাটার সময় আমি এলাকার বাইরে ছিলাম। এলাকায় এসে দেখি ছ-মিলের মালিক শফিক গাছ দুটি নিয়ে যাচ্ছে।

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন এসে দেখি বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে রোপণ করা দুটি জাম গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। তবে বিষয়টি তিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তারকে অবগত করেছেন বলে জানান।

কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তার বলেন, আমি বিষয়টি মৌখিকভাবে জেনে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার স্যারকে জানিয়েছি।

কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বলেন আমি গাছ কেটে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও বোয়ালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গণি ভূঁইয়ার বলেন, আমি বিদ্যালয়ের সভাপতি। আমি কার কাছে থেকে অনুমতি নিবো? বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বরাদ্দ হয়েছে তাই গাছ কেটে ফেলেছি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, বিদ্যালয় মাঠ থেকে জাম গাছ কেটে নেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিয়মানুযায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদের রেজুলেশন করে উপজেলা পর্যায়ের কমিটিকে অবগত করতে হয়। এরপর উপজেলা কমিটির সভা ডেকে অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু বিদ্যালয়ের সভাপতি এর কোনোটিই করেননি। এ বিষয়ে তদন্ত কমিটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম