১৮ কেজির কাতল ২৫ হাজারে বিক্রি 

রাজবাড়ী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে জেলে গুরুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয়রা জানান, সকালে জেলে গুরুদেব মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত মৎস্য আড়তে নিয়ে আসে। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাটের মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন।  এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

মাছা ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছ বিক্রির জন্য এখন আমি মুঠোফোনে ঢাকার বড় বড় ব্যবসায়ী সঙ্গে যোগাযোগ করেছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান(ভারপ্রাপ্ত) বলেন, এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ পাওয়া যাচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম