নারীকে মারধরের ভিডিও ধারণ, সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬

শরীয়তপুরে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় রোকনুজ্জামান পারভেজ (৪১) নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দিকে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

রোকনুজ্জামান পারভেজ এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন পারভেজ। হঠাৎ সেখানে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের নেতৃত্বে ২০-২৫ জন লোক এসে এক নারীকে রড ও লাঠি দিয়ে মারধর করতে থাকে। এ সময় পারভেজের দোকানে ঢুকে পড়েন ওই নারী। হামলাকারীদের দোকান থেকে বের হতে বলেন পারভেজ। কিন্তু তারা বের না হয়ে আবারও ওই নারীকে মারধর করেন। ভিডিও করছিস কেন—বলে পারভেজকে কিল-ঘুষি মারে এবং রড দিয়ে পিটিয়ে আহত করে তারা। এ ছাড়া পারভেজের দোকানের ক্যাশে রাখা ও সঙ্গে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের বাবা আবুল কাশেম মিয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। যদি আমার ছেলেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাদের বিচার করা হোক।’

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুমন কুমার পোদ্দার বলেন, পারভেজকে আমার তত্ত্বাবধানে রেখেছি। তার মাথার নিচে ঘাড়ে আঘাত লেগেছে। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, আহত অবস্থায় সাংবাদিক পারভেজকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে বলেন, পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের আইনের আওতায় আনা হোক।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম