নারায়ণগঞ্জে ৫ খুন

বিকেলেই হত্যা করা হয়েছে ৫ জনকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৬, ০২:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০২:৪৪

বিকেলে কোনও এক সময় হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণানারায়ণগঞ্জ শহরের দুই নং বাবুরাইল এলাকায় ফ্ল্যাট বাসায় দুই শিশুসহ ৫ জনের খুনের ঘটনা বিকেলে কোন এক সময়ে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ)মোহাম্মদ আলী জানান, ঘটনাটি দিনের বেলা যেকোন সময়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছে।

শনিবার রাত ১২টায় ঘটনাস্থলের পাশে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে জেলা পুলিশের এএসপি (ডিএসবি) জাকারিয়া জানান, ধারণা করা হচ্ছে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কোন এক সময়ে ঘটনাটি ঘটেছে।

২নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘আশক ভীলা’ নামের ৬ তলা ভবনের নিচতলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০),মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫)।

কেন এমন নৃশংস ঘটনা ঘটলো তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।

/এমএসএম/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম