কাপড়ের রঙ দিয়ে আইসক্রিম তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইংয়ের পানি ও কাপড়ের রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ ও বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় জোহান আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা টি এম মাহবুবুল হাসান।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ফতুল্লার ভুইগড় এলাকার জোহান আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করা হচ্ছিলো। ফুডগ্রেড রঙের পরিবর্তে বিভিন্ন প্রকার কাপড়ের রঙ ব্যবহার করছিলো তারা। সেই সঙ্গে অনুমোদনবিহীন বিভিন্ন ক্ষতিকারক ফ্লেভার ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ ও বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানার মালিক স্বীকার করেছেন, তারা ডাইংয়ের পানিও ব্যবহার করেছে। ডাইংয়ের বিষাক্ত পানি দিয়ে তৈরি আইসক্রিম খেলে শিশুদের অনেক শারীরিক ক্ষতি হয়। তাদের আইসক্রিম তৈরির প্রক্রিয়া ভয়ঙ্কর। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম