প্রধানমন্ত্রীর জন্মদিনে কোরআন শরিফ পেলেন ইমাম-মুয়াজ্জিন

শরীয়তপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ৭০০ কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর শহরের শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন তপুর বাসার সামনে তাদের হাতে কোরআন শরিফ তুলে দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন অপু।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এ সময় জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাহাদ হোসেন তপু বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে ৭০০ পবিত্র কোরআন শরিফ বিতরণ করলাম।’

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম