টাঙ্গাইলে কেটে গেছে রেল লাইনের সিগন্যাল ক্যাবল

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে বর্ধিতকরণ কাজ করতে গিয়ে রেল লাইনের সিগন্যাল ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনা আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঘারিন্দা রেলস্টেশন প্লাটফর্ম বর্ধিতকরণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ভেকু দিয়ে কাজ করার সময় ক্যাবলটি কেটে যায়।

স্টেশন সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ভেকু দিয়ে কাজ করার সময় আটটি ক্যাবলের মধ্যে একটি ক্যাবল কেটে ফেলে। এতে করে দুই নম্বর লেনের ট্র্যাক সিগন্যাল দিচ্ছে না।

ঘারিন্দা রেল স্টেশনের খালাসি (সিগন্যাল) জহুরুল হক বলেন, সিগনাল ক্যাবলটি কেটে যাওয়ায় লাইনে চলাচল করা সব ট্রেন হুমকির মুখে পড়বে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (পশ্চিম) শহিদুল ইসলাম বলেন, কাজ করার সময় সিগন্যাল ক্যাবলটি কেটে যায়। এতে বিকল্প হিসেবে ট্রেনগুলো ম্যানুয়াল পদ্ধতিতে চলাচল করবে। এতে দুর্ঘটনার শঙ্কা নেই। তবে ম্যানুয়ালে চলাচলের সময় হয়তোবা প্রতিটি ট্রেন ৫ থেকে ১০ মিনিট দেরিতে ছাড়বে। সিগনাল ক্যাবল মেরামতের জন্য লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খুব দ্রুতই সিগনাল ক্যাবলের মেরামত কাজ শেষ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক