থানা ধর্ষণ মামলা না নেওয়ায় আদালতে স্কুলছাত্রীর বাবা

শরীয়তপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮

শরীয়তপুর সদর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে না পেরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীর বাবা। পরে আদালতের বিচারক আব্দুস সালাম মামলাটি নথিভুক্ত করতে সদর পালং থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় মাসুদ রানা (২৩) ও শোলপারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মোল্যাকে আসামি করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম এ তথ্য জানান।

এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার ওই ছাত্রীকে দুই বছর ধরে উত্ত্যক্ত করছিলো মাসুদ রানা। এ নিয়ে বিভিন্ন সময় স্থানীয়ভাবে বিচার-সালিশ হয়েছে। তারপরও বিরক্ত করতো মাসুদ। ২৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায়। এরপর শোলপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মোল্যার সহায়তায় তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, ‘মাসুদ রানা অনেকদিন ধরে বিরক্ত করতো। বিভিন্ন সময় হুমকিও দিতো। আমার সঙ্গে যে আচরণ করেছে তা ভয়ঙ্কর। আমি বিচার চাই।’

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ। মেয়েকে অনেক কষ্ট করে লেখাপড়া করাই। তার আত্মীয় স্বজনকে জানিয়ে সতর্ক করা হয়েছে। তারপরও আমার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করবে তা বুঝতে পারিনি। থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।’

অভিযুক্ত শোলপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মোল্যা বলেন, ‘মাসুদ মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর স্থানীয় মুরব্বিদের নিয়ে মীমাংসার চেষ্টা করি বলে আমাকেও আসামি করা হয়েছে। মাসুদ আমার ওয়ার্ডের ভোটার।’

বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, থানায় মামলা করতে না পেরে ভুক্তভোগী পরিবার আদালতের আশ্রয় নিয়েছেন। তাদের অভিযোগ আমলে নিয়ে অভিযোগটি পালং থানাকে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আদালতের আদেশের কপি এখনও হাতে পৌঁছায়নি। কপি থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি জানান, ‌‘মামলা না নেওয়ার বিষয়টি সঠিক না। এমন কোনও অভিযোগ নিয়ে কেউ থানায় নিয়ে আসেনি।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম