পাঁচ ঘণ্টা পর সচল ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রেল যোগাযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৯:১২আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:১২

কিশোরগঞ্জের ভৈরবের পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশনের প্রবেশের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ার পর ভৈরব স্টেশনে আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর ট্রেন দুটি ছেড়ে গেছে।

কিশোরগঞ্জের সহকারী স্টেশান মাস্টার জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ভৈরবে এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামাতে সক্ষম হন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম