আমাকে হত্যার জন্যে খুনিরা বিভিন্ন পরিকল্পনা করছে: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ২১:৫৬ আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৫৬

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমাকে হত্যার জন্যে খুনিরা বিভিন্ন পরিকল্পনা করছে। যারা আমাকে ২০১২ ও ২০১৩ সালে হত্যা করার জন্য পাঁয়তারা করেছিল তারা এখনও সজাগ আছে। তারা এখনও আমাকে ও আমার পরিবারকে হত্যার জন্য পরিকল্পনা করছে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) মহানগরের গাছা এলাকার নিজ বাসভবনে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের ৬২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন, ‘আমাকে মারার জন্যে আমার ঘরের ভেতর ক্যামেরা পাঠানো হয়েছে। আমার মেয়রপদ ও আওয়ামী লীগকে কলঙ্কিত করার জন্য, আমার চল্লিশ লাখ নগরবাসীকে আপমান করার জন্য কীভাবে তারা বেডরুমে ক্যামেরা পাঠায় তার বিচার আমি রাষ্ট্রের কাছে চাই। আমার শত্রু কারা নগরবাসী এখন জেনে গেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমি গাজীপুর মহানগরে আটশ’ কিলোমিটার রাস্তার কাজ করেছি। এই কাজগুলো আপনাদের জন্য, এই শহরের মানুষের জন্যে করে যাচ্ছি। অথচ একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রগুলো শুরু করেছে। অনেকে দুর্নীতি ও লুটপাট করতে চেয়েছিল, রাস্তা থেকে চুরি করে ইট উঠিয়ে নিয়ে বিক্রি করেছে, আমার কাছে সব প্রমাণ আছে, এলাকার শান্তির স্বার্থে অনেক কিছুই বলি না। এই লুটপাটকারীরা সিটি করপোরেশনে ঢুকতে পারবে না। আমি তাদের বাধা দিয়েছি। তারা কয়েকজন আজ ঐক্যবদ্ধ হয়েছে।’

আরও পড়ুন: ফেসবুকের অডিওতে আমার কণ্ঠ নকল করা হয়েছে: মেয়র জাহাঙ্গীর

 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম