ইলিশ ধরার অপরাধে ৭৩ জেলের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৭:৫৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৭:৫৬

শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৭৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১২ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে এক মাস এবং নয় জনকে এক বছরের কারাদণ্ড দেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, নড়িয়া উপজেলা প্রশাসন ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাফিস। পরে পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠায়।

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে গত নয় দিনে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র‌্যাব নদীতে ১০২টি যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুই লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। মোট মামলা হয়েছে ২৯৭টি। ১৬ লাখ ৪২ হাজার ৮০০ মিটার জাল জব্দ করা হয়েছে। মোট ৪৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া পাঁচটি বোট ও একটি ট্রলার আটক করা হয়েছে।

ইউএনও তানভীর আল নাসিফ বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে ২২ দিনের জন্য নদ-নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ভেদরগঞ্জ অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। এ কারণে ভেদরগঞ্জ নদ-নদীর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। এ ছাড়া জেলেদের হামলার পর থেকে আরও কঠোর নিরাপত্তায় অভিযান পরিচালনা হচ্ছে। নদীতে মাছ ধরতে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, পদ্মা নদীতে আমাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা মাছ শিকার করছেন। এমন তথ্য পাওয়ার পর আমরা উপজেলা প্রশাসন ৫৫ জন জেলেকে আটক করে, ৫১ জনকে জেল ও চার জনকে পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম