চোরকে উদ্ধার করতে গিয়ে ৫ পুলিশ আহত

ফরিদপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:০০

ফরিদপুরের বোয়ালমারীতে পিটুনিতে আহত চোরকে উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটাগড় গ্রামের শের আলীর একটি ভ্যান চুরি হয়। সালথা উপজেলার সোনাপুর গ্রাম থেকে মঞ্জুর মোল্লা (৪১) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরে বাড়িতে নিয়ে আসেন শের আলীর পরিবারের লোকজন। মঞ্জুর বাড়ি মাগুরায়।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মঞ্জুরকে নির্যাতন করা হয়। খবর পেয়ে বোয়ালমারীর ডহননগর পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা, তিন কনস্টেবল ও গাড়িচালকসহ পাঁচ পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন, কনস্টেবল মো. হাবিব, মো. জাফর ও মো. মাসুদ এবং গাড়িচালক মো. সবুজ আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোক্তার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাবাসী হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হন। পরে বোয়ালমারী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ভ্যান চোরকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চোরসহ তিন জনকে আটক করে থানায় আনা হয়েছে। ওই এলাকায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, পুলিশের ওপর হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের