ইলিশ ধরার অপরাধে ৫৬ জেলের জেল-জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১২:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২:৫৮

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সাত জনকে কারাদণ্ড ও ৪৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা এই কারাদণ্ড ও জরিমানা করেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ সহযোগিতা করে। অভিযান চলাকালে ৫৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। 

বুধবার সকালে আটক ৫৬ জেলের মধ্যে ছয় জনকে ১৫ দিন করে এবং একজনকে এক মাস কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকি ৪৯ জনকে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস এবং ৮০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইউএনও জেসমিন সুলতানা বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে।  

উল্লেখ্য, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে ২২ দিনের জন্য দেশের ৩৮টি নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি