বহিষ্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৩:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৪:২৮

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা এইচ এম ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, গতরাতে ঢাকা থেকে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলার আসামি ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে পুলিশ দেশের অভিযান চালিয়ে আসছিল।

ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং ও আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা জানান, ফুয়াদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও হত্যাসহ মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী গঠন করে চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিভিন্ন হাট-বাজার ইজারা নিয়ন্ত্রণ ভূমি দখল করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তিনি আরও জানান, ২০১৫ সালের ১৫ জুন বাসস্ট্যান্ডে ছোটন হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজকে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক