পদ্মা সেতু এলাকায় আটক ভারতীয় ৬ দিনের রিমান্ডে 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৬:০৫আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:৩১

লৌহজং উপজেলায় পদ্মা সেতুর সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারের (৪৫) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ আসামিকে হাজির করা হয়। এ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আরফাতুল রাকিব ভারতীয় নাগরিকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও লৌহজং থানার পরিদর্শক মো. রাসেল মিয়া জানান, গত বুধবার বিকালে গ্রেফতার আসামিকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর বিচারক বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। এজলাসে আসামি কোনও প্রশ্নের জবাব দিতে পারেননি। সে তার পিতার নাম বিন্দাশ্রী বিহার বলে দাবি করেছেন। সে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন জবাব দিচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে আটক করে লৌহজং থানায় হস্তান্তর করে। গ্রেফতার আসামি সেতুর মাওয়া প্রান্তে কনস্ট্রাকশন ইয়ার্ডে সেনাবাহিনীর চেকপোস্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালালে সেনা সদস্যরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম