এক দশক পর কালিয়াকৈর পৌর নির্বাচনের তফসিল

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১১:১২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:১৯

সীমানা নির্ধারণ ও বিভিন্ন জটিলতায় দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ ছিল গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচন। অবশেষে এক দশক পর সেই বাধা কেটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কালিয়াকৈর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনি আমেজ বিরাজ করছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামছুজ্জামান জানান, সারাদেশে ১০টি পৌরসভা এবং এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘোষণার মধ্যে কালিয়াকৈর পৌরসভা এবং সাতটি ইউনিয়ন পরিষদও রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে কালিয়াকৈর পৌরসভা ও সাতটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের কাছে দোয়া এবং সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য একাধিক প্রার্থীরা মাঠে কাজ শুরু করে দিয়েছেন। ঘোষিত তফসিলের মধ্যে কালিয়াকৈর পৌরসভা ছাড়াও উপজেলার ইউনিয়নগুলো হলো—চাপাইর, ঢালজোড়া, মধ্যপাড়া, আটাবহ, সূত্রাপুর, বোয়ালী ও ফুলবাড়িয়া।

উল্লেখ্য, ২০০১ সালের এপ্রিলে কালিয়াকৈর পৌরসভা গঠন করা হলেও এর কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা আট বছর কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে মজিবুর রহমান মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। 

পরবর্তীতে শ্রীফলতলী ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে সময় পার হয়ে গেলেও দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল। সীমানা নির্ধারণের বিষয়টি সমাধান হওয়ায় নির্বাচন কমিশন গতকাল আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের