মানিকগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:০০

মানিকগঞ্জের হরিরামপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর সড়কে হরিরামপুর উপজেলার কৌড়ি কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার পুর্ববেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। আহত ব্যক্তি হরিরামপুর উপজেলার পাড়াগ্রাম বিজয়নগর এলাকার নিখিল সরকারের ছেলে কার্তিক (২৭)। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন মারাত্মকভাবে আহত হন এবং মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। তাদেরকে দ্রুত  মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলিফ দুই জনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি ককরা হয়।

হরিরামপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহতের খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী