দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৩:৫৮আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৩:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে কালাম হোসেন (৩৮) এবং মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মোটরসাইকেলযোগে উপজেলার রাজাবাড়ী যাচ্ছিলেন কালাম ও কাজল। শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে পৌঁাঁলে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেল ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই কাজল মিয়া মারা যান।

গুরুতর আহত কালামকে উদ্ধার করে রাজাবাড়ী আল-রাজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনও অভিযোগ না থাকায় নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী