কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জন খালাস

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৫:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:০৯

কিশোরগঞ্জ সদরের কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন। একই সঙ্গে মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের মনকর্শা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি জসিমসহ অন্য তিন আসামি উপস্থিত ছিলেন। খালাস পাওয়াদের মধ্যে রয়েছেন সমির উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন। তবে কামাল উদ্দিন পলাতক আছেন। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার কৃষক বাচ্চু মিয়া ও জসিমরা একই বংশের লোক। পুকুরে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে একবার সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি মামলাও হয়। এতে জসিমসহ তার ভাইয়েরা আসামি ছিলেন। ঘটনার ১৫/২০দিন আগে তারা জামিনে বের আসেন। এর পর ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে জসিম, তার তিন ভাই ও কয়েকজন আত্মীয় মিলে দেশীয় অস্ত্র নিয়ে মনাকর্শা নতুন বাজারে কৃষক বাচ্চু মিয়ার ওপর হামলা চালান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই দিনই ছয় জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছোটভাই হারুন অর রশিদ।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর শাহ্ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দীর্ঘদিন পর হলেও বাদীপক্ষ তাদের রায় পেয়েছেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি রাখাল চন্দ্র দে এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী