বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, শেখ হাসিনা ঠিকানা: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ২৩:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২৩:০৬

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অস্তিত্ব, স্বাধীনতার প্রাণপুরুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকানা। আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

তিনি বলেন, আওয়ামী লীগ আমার প্রাণের সংগঠন। আসুন আমরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। যারা ভুল করে অন্যায় করেছেন তারা বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হন। ষড়যন্ত্র করে অপবাদ দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করবেন না। ভাই-ভাইয়ে বিভেদ সৃষ্টি করবেন না।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শহরের রাজবাড়ির মাঠে আয়োজিত শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শেখ রাসেল স্মৃতি সংসদ মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় সংসদের সভাপতি হেলাল উদ্দিন হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমজাদ হোসেন বাবুল, খালিদ হোসেন, এস এম মোকসেদুল আলম, মুজিবর রহমান, রজব আলী, আশরাফুল ইসলাম, আব্দুর রহমান মাস্টার ও শেখ হেলাল উদ্দিন প্রমুখ।    

মেয়র বলেন, আমি গাজীপুরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়তে চাই। অথচ একটি মহল নানা অসত্য বিষয় নিয়ে নানা অপপ্রচার চালিয়ে উন্নয়নকাজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করলে গাজীপুরকে একটি পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারবো। এই শহরে কোনও দাঙ্গা হানাহানি থাকবে না। এটি হবে একটি আদর্শ নগর।

এর আগে দিবসটি উপলক্ষে দুপুরে মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। আলোচনা সভায় তিনি গাজীপুর প্রেসক্লাবের উন্নয়ন এবং গাজীপুরের সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

/এএম/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি