মারা গেছে দগ্ধ শিশু, হাসপাতালে কাতরাচ্ছে মা-বোন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১২:৩৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২:৩৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছেলে-মেয়েসহ খাদিজা আক্তার (২৮) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে এক বছর বয়সী আয়াত মারা গেছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের মৃধা বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় আগুন লাগে। এ সময় খাদিজার স্বামী বাপ্পি বাইরে ছিলেন। চার বছর বয়সী মেয়ে আয়শা আক্তার ও ছেলে আয়াতকে নিয়ে ঘরে ছিলেন তিনি। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এ সময় খাদিজার চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে তিন জনকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে সক্ষম হয়। শিশু আয়াতকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মা ও মেয়েকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান, আগুন লেগে মৃত্যুর ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। কোনও মামলাও হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের