আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন

সাভার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৩:২২আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩:২২

আশুলিয়ায় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে শিমুলিয়া এলাকার ফকিরবাড়ি গ্রামে নুর মোহাম্মদ (৬৮) খুন হন। ঘটনার পর থেকে ছেলে আফাজ উদ্দিন (৩৫) পলাতক রয়েছেন। তবে স্বজনরা বলছেন অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন। 

নিহতের পারিবার ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রতিরাতে ছেলেকে নিয়ে নিজের কাছে রাখতেন নুর মোহাম্মদ। মঙ্গলবার ভোরে নুর মোহাম্মদের ঘর থেকে গোঙানির শব্দ আসে। পরিবারের সদস্যরা কক্ষে প্রবেশ করে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মানসিক ভারসাম্যহীন ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই কাউসার হামিদ। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম