‘ধর্মের নামে হানাহানি যেকোনও মূল্যে প্রতিহত করবো’ 

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ২২:০২আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২২:০২

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, একশ্রেণির ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্রমূলকভাবে দেশের কয়েকটি স্থানে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। এরা বিশৃঙ্খলা করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম। ইসলাম ভিন্ন ধর্মের ওপর আঘাত-নির্যাতন সমর্থন করে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মের নামে হানাহানি বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা যেকোনও মূল্যে আমরা প্রতিহত করবো।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার শুরুর আগে এসব কথা বলেন তিনি।

সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী