সখীপুরে ৫ প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ২১:৪৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৪৩

টাঙ্গাইলের সখীপুরে চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন না করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাঁচ প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সখীপুরের ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস, যাদবপুর ইউনিয়নের খন্দকার বজলুর রহমান বাবুল, বহুরিয়া ইউনিয়নের সরকার নূরে আলম মুক্তা ও নিরাঞ্জন বিশ্বাস। তারা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

শওকত শিকদার বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ জন্য উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

প্রসঙ্গত, এই চারটি ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম