পদ্মায় ভাসছে ট্রাক, ডুবতে বসেছে তাদের স্বপ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ০৩:১১আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৩:১১

সংসারে স্বচ্ছলতা আনতে ব্যাংকে জমি মর্টগেজ রেখে ঋণ করে একটি ট্রাক কিনেছিলেন তরুণ ট্রাক মালিক শোয়েব (৩৫)। কিন্তু রো-রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ায় তার সেই স্বপ্ন ডুবতে বসেছে। গত দুই দিন ধরে তার স্বপ্নে সিঁড়ি বুনতে কেনা ট্রাকটি পদ্মায় ডুবে আছে। শেষ পর্যন্ত উদ্ধার হলেও কি দিয়ে ট্রাক মেরামত করবেন সেই চিন্তায় বিভোর তিনি। যদিও এখনও এটি উদ্ধার নিয়েই সংশয় রয়েছে তার।

শোয়েব বলেন, তার ট্রাকটি পটুয়াখালী থেকে একটি নিলামের লৌহজাতীয় পণ্য নিয়ে যাওয়ার কথা গাজিপুরে। কিন্তু শেষ পর্যন্ত রাজপথের ট্রাক ডুবে হাবুডুবু খাচ্ছে পদ্মা নদীতে।

তিনি বলেন, ‘আমার যারা ঋণ করে গাড়ি কিনেছি, তাদের কী হবে? সরকার যেন আমাদের সহায়তা করে, পুনর্বাসনের ব্যবস্থা করে।’

দুদিন ধরে পদ্মার তীরে অপেক্ষায় থাকা আরেক তরুণ পরিবহন ব্যবসায়ী সাইদুজ্জামানের চেখে মুখে বিষণ্নতার ছাপ। মাগুরা জেলার সীমাখালী এলাকার এই তরুণকে জীবন-জীবিকার জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। পরে পরিবার ও স্বজনদের সহযোগিতায় আর্থিক দৈন্য ঘোচাতে পাড়ি জমান মালয়েশিয়ায়। ১০ বছর প্রবাসে কাটিয়ে কয়েক বছর আগে দেশে ফেরেন। জমানো টাকা আর ব্যাংক ঋণ মিলিয়ে কেনেন একটি ট্রাক। প্রতি মাসে ঋণের কিস্তি জমা দিয়েও ভালোই চলছিল তার সংসার।

বুধবার বেনাপোল থেকে গার্মেন্টেস এর সুতা লোড দিয়ে ঢাকায় যাচ্ছিলেন তার গাড়িচালক শহিদুল ইসলাম। হঠাৎ শহিদুল সকাল ১০টার দিকে ফোন করে জানান, পদ্মা পাড়ি দেওয়ার সময় পাটুরিয়া ৫ নং ঘাটে ট্রাক বহনকারী আমানত শাহ ফেরি ডুবে গেছে। ফেরির সঙ্গে তার গাড়িটিও পদ্মায় তলিয়ে গেছে। এই খবরে ভেঙে চুরমার হয়ে যায় সাইদুজ্জামানের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।

এই প্রতিবেদকের সঙ্গে বৃহস্পতিবার বিকালে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে কথা হয় সাইদুজ্জামানের। বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ডুবে যাওয়া ফেরির দিকে। অপেক্ষায় রয়েছেন কখন ডুবে যাওয়া ফেরির ভেতরে থাকা তার ট্রাকটি উদ্ধার করা হবে।

আক্ষেপের সুরে বলতে থাকেন, ‘এ পর্যন্ত ছয়টি ট্রাক উদ্ধার করা হয়েছে। কিন্তু আমার ট্রাকটি কোথায় আছে তা-ও জানতে পারিনি। ট্রাকের আয় দিয়েই সংসার আর ব্যাংক লোন দিতাম। এখন কী করব, কোথায় যাবো! আমার আর কিছুই রইলো না। যদি ট্রাকটি উদ্ধার করা হয়ও তাহলেও অনেক টাকা ডেমারেজ লাগবে।’

অভিযোগের সুরে তিনি বলেন, উদ্ধারকর্মীরা তার ট্রাকটি কোথায় আছে সেটিও শনাক্ত করতে পারেনি। যে ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে তা আবার নদীর পাড়ে নদীর পানির মধ্যে রাখা হচ্ছে। এতে ক্ষতি আরও বাড়বে। সরকারের কাছে সহায়তা কামনা করেন তিনি।

ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, ফেরিডুবিতে ট্রাক তলিয়ে যাওয়ায় নিজের পরিবার নিয়ে কিভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে