স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে পিবিআইয়ের এসআই

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৯:৫১আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৫৭

গাজীপুরে স্ত্রীর যৌতুক মামলায় জামিন নিতে এসে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম সরকারকে (৪৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩১ অক্টোবর) গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুখ এই আদেশ দেন।

সফিকুল ইসলাম নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলাচর হাজী খাঁ গ্রামের সিরাজুল ইসলাম সরকারের ছেলে। মৌলভীবাজার জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত তিনি। 

বাদীপক্ষের আইনজীবী তোফাজ্জল হোসাইন জানান, মামলার বাদী সফিকুলের স্ত্রী গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের নুরুন নাহার সুলতানা (৩৯)। সফিকুল ২০০১ সালে তাদের বিয়ে হয়। এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে এইচএসসি পরীক্ষার্থী এবং ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে।

সফিকুল ইসলাম গত তিন বছর আগে বাড়ি নির্মাণের জন্য স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে ২০২০ সালের ১৪ ডিসেম্বর স্বামীর বিরুদ্ধে গাজীপুর আদালতে একটি মামলা করেন সুলতানা। পরবর্তীতে সমঝোতার শর্তে ওই মামলা প্রত্যাহারে বাদীকে বাধ্য করেন সফিকুল।

সুলতানা জানান, মামলা প্রত্যাহার করে নেওয়ার পর আবারও যৌতুক দাবি করে তার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ ঘটনায় পুনরায় চলতি বছরের ১৮ জুলাই গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার করেন সুলতানা। আদালত আমলে নিয়ে সমন জারি করেন। 

অভিযুক্ত ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সফিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুখের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাদী জানান, সফিকুল ইসলাম গত জানুয়ারি গোপনে আরেকটি বিয়ে করেছেন। ওই স্ত্রীকে নিয়ে তিনি কর্মস্থল এলাকায় বসবাস করেন। আর যৌতুকের জন্য সুলতানাকে বারবার চাপ দিচ্ছেন। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী