রূপগঞ্জে নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮:৩৫

রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১ নভেম্বর) কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরুনা এলাকায় প্রচারণা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের ৩০-৩৫ জন সমর্থক এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. জাহেদ আলী।  

তিনি বলেন, প্রচারণা ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ সময় হামলাকারীরা কুপিয়ে চেয়ার, টেবিল, নৌকার প্রতীক ভেঙে ফেলে। পরে নৌকার সমর্থকরা জোটবদ্ধ হয়ে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে নিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থিত সন্ত্রাসীরা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে অনিয়ম চালাচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শ্রী রবি রায় বলেন, কালোটাকা, বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে কায়েত পাড়া ইউনিয়নের ভোটাররা ভীত-সন্ত্রস্ত অবস্থায় রয়েছে।

তবে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বলেন, নির্বাচনি আচরণবিধি মেনেই গণসংযোগ চলছে। নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। তারা নিজেরাই ক্যাম্পে ভাঙচুর চালিয়ে দায় চাপানোর চেষ্টা করছে। 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, বরুনা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে ভাঙচুরের একটি ছবি পেয়েছি। তবে কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের