‌‘নির্বাচনি সহিংসতায় কোনও মায়ের বুক যেন খালি না হয়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ১৬:০২আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬:০২

নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আরও কোনও মায়ের বুক যেন খালি না হয়। এ পর্যন্ত চার জন মায়ের বুক খালি হয়েছে। সহিংসতায় কেউ মারা যাক নির্বাচন কমিশন তা আশা করে না। 

শুক্রবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে যে পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করবে, তাকে আইনের আওতায় আনা হবে। আইন ভঙ্গ করলে প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তা হোক কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জের ইউনিয়নগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা সভাপতিত্বে আর বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম