পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

শরীয়তপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১১:০০

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকা থেকে ছোটরাম শর্মা (৫০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা আটক করে।

আটক ব্যক্তি ভারতের রাজস্থান প্রদেশের জয়পুর জেলার লায়লা এলাকার জগদীশ শার্মা ও গীতা শার্মার পুত্র।

সূত্র জানিয়েছে, সন্ধ্যায় পাগল বেশে এক লোককে মাঝিরঘাট খান মার্কেট এলাকায় ঘুরতে দেখা যায়। তাকে সন্দেহ হলে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, তিনি ভারতীয় নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ক্যান্টনমেন্টের ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর আল আমিন।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগামীকাল (শনিবার) জাজিরা থানায় হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম