কাশিমপুর কারাগারে অস্ত্র মামলার আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ২১:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:২৩

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জাহেদ আল আবেদিন ওরফে রুবেল (৪২) নামে অস্ত্র মামলার এক আসামির মৃত্যু হয়েছে। কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, রবিবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।

রুবেল বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

জেল সুপার জানান, আসামি জাহেদ আল আবেদিন ওরফে রুবেল ২০১৯ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন। ঢাকার মতিঝিল থানার একটি অস্ত্র মামলা ছিল তার বিরুদ্ধে। শনিবার কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওইদিনই তাকে কারা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। রবিবার বেলা ১১টায় কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর পৌনে ১টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগেও একাধিকবার অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

/এমএএ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী