ফরিদপুরে সংঘর্ষ ঠেকাতে ৫ শতাধিক অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮

ফরিদপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ২০:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০:৫২

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ঠেকাতে ফরিদপুরের সালথার কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল, কাতরা, ভেলা, সড়কি, টেঁটা, রামদা ও চাপাতি। গত একসপ্তাহে বিভিন্ন সময় উপজেলার গট্টি, রামকান্তুপুর ও যদুনন্দী ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৮ নভেম্বর) বিকালে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমনিুর রহমান। তিনি বলেন, চলমান ইউপি নির্বাচনে উপজেলার ৭৬টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বলে আমাদের কাছে তথ্য আসে। তথ্যের ভিত্তিতে এসব এলাকায় নির্বাচনি সহিংসতারোধে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে প্রায় পাঁচ শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, নির্বাচনি পরিবেশ ভালো রাখতে পুলিশ সুপার আলিমুজ্জামানের নির্দেশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় আট জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী