সিংগাইরে কেন্দ্র থেকে ১৭ বহিরাগত আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২:৫০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ১১২টি ভোটকেন্দ্রের ৫৯২টি ভোটকক্ষে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। এদিকে জামশা ইউ‌নিয়‌নের এক কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার সময় ১৭ বহিরাগতকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ঢাকার দোহারে বলে জানিয়েছে পুলিশ। 

সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, জামশা ইউ‌নিয়‌নে এক চেয়ারম্যান প্রার্থীর প‌ক্ষে নির্বাচ‌নে প্রভাব বিস্তা‌র করায় ব‌হিরাগত ১৭ ব্যক্তি‌কে আটক ক‌রে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকা‌রী বা‌হিনী। সকালে ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে বহিরাগত ওই ১৭ সদস্য প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।  

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, সিঙ্গাইর উপজেলার ১১ টি ইউনিয়নে যখন শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে তখন জামশা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বহিরাগতরা প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। 

সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বায়রা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু। বাকি ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে মেম্বার (পুরুষ) পদে ২৯৭ জন এবং মেম্বার (নারী) পদে ১০২ জন প্রার্থী রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক