এমপি মমতাজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:৩৪

মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর-হরিরামপুর) সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগত গাড়ি ও অনুগত একডজন রাজনৈতিক নেতাকর্মী নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গাড়ি নিয়ে যান মমতাজ বেগম। পরে ভোটকেন্দ্রের বুথের ভেতরে যান। একই সঙ্গে ভোটকেন্দ্রের ভেতরে পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটগ্রহণের বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মো. রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের একডজনের বেশি নেতাকর্মী। নেতাকর্মীদের উদ্দেশে এমপি মমতাজ বেগম বলেন, আমি আমার জয়মন্টপ ইউনিয়নে ভোট দিয়েছি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ভোটকেন্দ্রে এমপি হিসেবে ঘুরে বেড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যতদিন আচরণবিধির বিষয় ছিল, ততদিন এলাকায় আসিনি। আমি কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করছি মাত্র। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে কিনা তা দেখতে এসেছি।

ভোটকেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এমপি মমতাজ বলেন, আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করে কেন্দ্রে এসেছি। তারা বলেছেন, একটু দেখে গেলে সমস্যা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য হিসেবে মমতাজ বেগম কেন্দ্রে আসতে পারেন না। তবে তিনি নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

শেখ মুহাম্মদ হাবিবুর রহমান আরও বলেন, বিষয়টি জানার পর আমি এমপি মমতাজ বেগমের সঙ্গে কথা বলেছি। তিনি ভোটকেন্দ্র থেকে চলে গেছেন। 

আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শোকজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, এ ব্যপারে যদি কেউ অভিযোগ দেন তাহলে আমরা বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানাবো। তারা যেভাবে নির্দেশ দেবেন, আমরা সেভাবে কাজ করবো।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এমপি মমতাজ বেগমের সঙ্গে কথা বলবো।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম