৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:২০

সাত দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি জেলা সদর ছাড়াও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। পরে মতবিনিময় সভায় অংশ নেবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মিঠামইনে পৌঁছাবেন। সেখানে কামালপুরে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন (১৩ নভেম্বর) দুপুরে হাওর উপজেলা অষ্টগ্রামে যাবেন। 

ওই দিন বিকালে সেখানকার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতেই তিনি মিঠামইনে ফিরে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

১৪ নভেম্বর সকাল ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি বাবা হাজি তায়েবউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। মিলাদ শেষে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিন নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় ইটনা যাবেন রাষ্ট্রপতি। সেখানে উন্নয়নমূলককাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনের বাড়িতে ফিরবেন তিনি।

১৬ নভেম্বর বিকাল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে যাবেন। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন শেষে পরদিন জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৮ নভেম্বর দুপুরে তিনি ঢাকায় ফিরবেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম