লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী কদভানু

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১১ নভেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:৪৪

‘আমার বয়সী অনেকে মারা গেছে। স্বামীরও মৃত্যু হয়েছে। হাঁটতে সমস্যা হয়। এই বয়সে ভোট দিতে আসতাম না, শুধু পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে কেন্দ্রে এসেছি।’ 

কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়ার বাসিন্দা কদভানু (১০১)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে লাঠিতে ভর করে মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসে ভোট দিয়েছেন শতবর্ষী এই নারী। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে কাকড়াজান ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হয়েছে। এখন চলছে গণনা।

কদভানু বলেন, ‘এখন বয়স হয়েছে। শেষ বয়সে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। আমি অসুস্থ হওয়ায় কেন্দ্রে যাওয়া মাত্রই কর্মকর্তারা ভোট দিতে দিয়েছেন। ভোট দিয়েছি, এখন দেখি পছন্দের প্রার্থীকে জেতাতে পারি কিনা।’

ভোট দিচ্ছেন কদভানু

ভোট দিয়ে কেন্দ্র থেকে নাতি শহিদের সঙ্গে বের হন কদভানু। সঙ্গে ছিলেন কদভানুর ছেলে একাব্বর আলী। একাব্বর বলেন, ‘আমার মা এখন বয়সের ভারে ন্যুব্জ। তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। ভোট দিতে পেরে মা অনেক খুশি হয়েছেন।’

তীব্র রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একই কেন্দ্রে ভোট দিয়েছেন অনেক নারী ভোটার। পুরুষ ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো ছিল। শান্তিপূর্ণভাবেই ভােটগ্রহণ হয়েছে। এই কেন্দ্রে কোনও বিশৃঙ্খলা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম