শরীয়তপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে দুইটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। আর পাঁচটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল হোসেন এই তথ্য জানান।
দ্বিতীয় ধাপে সদর উপজেলায় নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুইটি ইউনিয়নে (চন্দ্রপুর ও বিনোদপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে জাল স্বাক্ষর দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘটনায় চিতলিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এরে আগে তুলাসার ইউনিয়নে জামাল হোসাইন ফকির, রুদ্রকর ইউনিয়নে সিরাজুল ইসলাম ঢালী আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ডোমসার ইউনিয়নে মাস্টার মজিবুর রহমান খান (আনারস), শৌলপাড়া ইউনিয়নে মো. ভাসানী (আনারস), আংগারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার (আনারস), মাহমুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ঢালী (আনারস), পালং ইউনিয়নে কেএম আজাহার হোসেন (আনারস) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।









