নিজ এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ২০:৫৯আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০:৫৯

সাত দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (১২ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ পৌঁছেছেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রাষ্ট্রপতিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল স্বাগত জানান।

পরে তাকে ডাকবাংলো মাঠে গার্ড অব অনার দেওয়া হয়। ডাকবাংলো থেকে তিনি মিঠামইনের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা চেয়ারম্যান আছিয়া আলমসহ রাষ্ট্রপতির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

নিজ এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

শনিবার (১৩ নভেম্বর) তিনি অষ্টগ্রাম যাবেন। সেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রবিবার (১৪ নভেম্বর) তিনি মিঠামইন, সোমবার (১৫ নভেম্বর) ইটনা ও মঙ্গলবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ সদরে যাবেন।

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের