কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:৩৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল আরোহী। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজির দুই যাত্রী।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী লাল মিয়া (৫০) ও তার ভাতিজা রাহাত মিয়া (২৮)। তারা পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তৌফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় কটিয়াদী থেকে মোটরসাইকেলযোগে লাল মিয়া ও তার ভাতিজা রাহাত মিয়া কিশোরগঞ্জে যাচ্ছিলেন। আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন সিএনজির দুই যাত্রী।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত দুই জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান