ইটনায় উন্নয়ন কাজ ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১:২৮

কিশোরগঞ্জে সাত দিনের সফরে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (১৫ নভেম্বর) চতুর্থ দিনে হাওর উপজেলা ইটনায় ব্যস্ত সময় পার করেছেন। তিনি বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি মিঠামইনের কামালপুর থেকে গাড়িতে করে ইটনায় যান। স্থানীয় ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

সেখান থেকে তিনি ইটনার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। রাষ্ট্রপতি ইটনা উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড, নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন ও আশ্রয়কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

ইটনায় উন্নয়ন কাজ ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সচিব এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইটনা যাওয়ার আগে রাষ্ট্রপতি মিঠামইনে পুরাতন কাচারি ঘর পরিদর্শন করেন। তিনি কাচারি ঘর ঘুরে দেখেন।

আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ সদরে যাবেন। সেখানে নিজ বাসায় রাতযাপন করবেন। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন। শুক্রবার (১৮ নভেম্বর) তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম