ছেলেকে বাঁচানো হলো না, বাবারও প্রাণ গেলো 

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১২:৪৮আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২:৪৮

টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইয়ের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো দুই জন কৃষক আইনুদ্দিন (৬৫) ও তার ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৩)।

স্থানীয়রা জানান, আনোয়ার তার ব্যাটারিচালিত অটোরিকশাটি বিক্রি করে সোমবার নতুন একটি কেনেন। রাতে অটোরিকশাটি বিদ্যুতের লাইনে চার্জ দিয়ে রাখেন। সকালে চার্জের লাইন খুলতে গিয়ে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার বাবা আইনুদ্দিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে আনোয়ারের মা বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসাইন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। আনোয়ারের দেড় বছর ও তিন বছরের দুটি সন্তান রয়েছে। এখন তাদের পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি রইলো না। চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। পরিবারটিকে আর্থিকভাবে সহায়তার চেষ্টা চলছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের