ইলিশ বৃদ্ধি করতে ২৪৬ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ০২:১৩আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০২:৪২

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মানিকগঞ্জে অবহিতকরণ কর্মশালায় জানানো হয়েছে, এক লাখ টন ইলিশ মাছ বৃদ্ধি করতে ২৪৬ কোটি ২৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্প বাস্তবায়ন হলে চলতি বছরে উৎপাদন সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ছয় লাখ মেট্রিক টনে উন্নীত হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এমন তথ্য জানিয়েছেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছানোয়ারুল হক, মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক জিল্লুর রহমান, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিরিন শীলা।

কর্মশালায় বক্তারা জানিয়েছেন, সারা বিশ্বে যত ইলিশ পাওয়া যায় তার ৮০ ভাগই বাংলাদেশে উৎপাদন হয়ে থাকে। ইলিশের দেশ হিসেবে বিশ্বে অন্যতম পরিচয় বহন করে বাংলাদেশ। সরকার এই ইলিশ মাছ উপহার হিসেবে ভারতসহ বিভিন্ন দেশে পাঠায়। খাদ্যে আভিজাত্য বহনকারী ইলিশ মাছ বৃদ্ধিতে সরকার বদ্ধ পরিকর।

প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী বলেছেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়ন করতে হবে। জেলেদের কর্মস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেইসঙ্গে অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমেও ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

জাটকা ও মা ইলিশ আহরণকারী ৩০ হাজার জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও কর্মশালায় জানানো হয়।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী