ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রীকে এক বছর ধরে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২১:৩১

গাজীপুরের কাশিমপুরে এক ছাত্রীকে (১৩) ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হাদিউজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষককে আসামি করে কাশিমপুর থানায় মামলা করেন। পুলিশ রাতেই অধ্যক্ষকে গ্রেফতার করে। পরে তার মোবাইল থেকে শিশু ছাত্রীর নগ্ন ভিডিও ও ছবি জব্দ করে পুলিশ।

কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা মামলার অভিযোগের বরাত দিয়ে জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রায় এক বছর আগে ধর্ষণ করে দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাদিউজ্জামান। কৌশলে তিনি ধর্ষণের ভিডিও ধারণ করে। ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক বছর ধরে তাকে ধর্ষণ করেছে সে।

তিনি আরও জানান, ওই শিক্ষকের দুই স্ত্রী এবং তাদের ঘরে সন্তান রয়েছে। ঘটনাটি ভুক্তভোগীর শিশুর পরিবার জানতে পেরে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ রাতেই হাদিউজ্জামানকে গ্রেফতার করে। এ সময় ধর্ষকের কাছ থেকে শিক্ষার্থীর নগ্ন ভিডিও, ছবি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম