ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ২ পোশাক শ্রমিকের

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১৬:২০আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:২০

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ভৈরব রেল লাইনে ট্রেনে কাটা পড়ে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় পৌরসভার খঞ্জনা এলাকার আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– পৌরসভার বড়নগর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী শাহীনুর বেগম (২৫) এবং ভাদগাতী গ্রামের কবির হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৪২)। তারা হামীম গ্রুপে চাকরি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টায় ওই দুই নারী শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। এ সময়  ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসছিল ঢাকাগামী সুরমা মেইল ট্রেন। নিহতরা দুই দিক থেকে ট্রেন আসতে দেখে দৌড়ে পার হওয়ার সময় সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছেন।

হামীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, নিহত শাহীনুর ও জেসমিন হামীম গ্রুপের রিফাত গার্মেন্টসে শ্রমিক (অপারেটর) হিসেবে চাকরি করতেন।

/এমএএ/
সম্পর্কিত
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম