গোপালগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ০২:৩৩আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০২:৩৩

গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংবাদকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

এ সময় মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনের কাচ ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এরপর দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মেডিক্যাল কলেজের মাঠে রাত ৮টার দিকে ক্রিকেট খেলছিল। এ সময় মেডিক্যালের অধ্যক্ষ, কয়েকজন চিকিৎসক এবং শিক্ষার্থী এসে তাদের খেলতে নিষেধ করেন। তারা কথা না শুনলে ব্যাট কেড়ে নেন মেডিক্যালের শিক্ষার্থীরা। এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইএসডি বিভাগের শিক্ষার্থী অজয় দেবনাথকে মারধর করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

খেলায় অংশ নেওয়া শিক্ষার্থী নাহিদ বলেন, আমাদের খেলতে দেবে না; বলতে পারতো তারা। তবে অধ্যক্ষের সামনে আমাদের ওপর হামলা করা তাদের ঠিক হয়নি।

শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, তাদের ওপর কেউ হামলা করেনি। খেলতে নিষেধ করায় আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম