আ.লীগের মনোনয়ন পেলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত লতিফের স্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২২:০৭

সন্ত্রাসীদের গুলিতে নিহত রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার স্ত্রী শেফালী আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আব্দুল লতিফ। গত ১১ নভেম্বর দিবাগত রাতে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে বাড়ি ফেরার পথে তাকে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। জনপ্রিয়তা ও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি এগিয়ে ছিলেন। তার মৃত্যুর পর মানবিক বিষয়টি বিবেচনা করে দলীয় মনোনয়নের বিষয়টি কেন্দ্রে পাঠানো হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীসহ মনোনয়ন বোর্ড আব্দুল লতিফের স্ত্রীকে মনোনয়ন দিয়েছেন।

বাড়ির সামনে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা 

শেফালী আক্তার বলেন, ‌‘আমার স্বামী বেঁচে থাকলে তিনিই মনোনয়ন পেতেন। এলাকায় জনপ্রিয় ছিলেন তিনি। জনপ্রিয়তার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামীর কিছু স্বপ্ন ছিল এই ইউনিয়ন নিয়ে, ইউনিয়নের মানুষদের নিয়ে। চেয়ারম্যান নির্বাচিত হলে স্বামীর স্বপ্নপূরণে কাজ করে যাবো।’

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু দলীয় চেয়ারম্যান ছিলেন। এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সেক্ষেত্রে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে লতিফ এগিয়ে ছিলেন। তার মৃত্যুর পর মানবিক দিক বিবেচনা করে তার স্ত্রীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। দলীয় সভানেত্রী শেফালীকে মনোনয়ন দিয়েছেন।

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক