চাকরির ইন্টারভিউ শেষে পাঁচতলা থেকে লাফিয়ে যুবকের 'আত্মহত্যা'

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ০১:১০আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০১:১০

গাজীপুরের কালীগঞ্জে চাকরির ইন্টারভিউ শেষে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে সুমন দেবনাথ নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সুমন দেবনাথ (২১) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের হরিলাল দেবনাথের ছেলে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার খলাপাড়া গ্রামের এ্যামিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

হরিলাল দেবনাথ বলেন, নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় চাকরি করতো সুমন। কয়েকদিন আগে এ্যামিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) কারখানায় চাকরির ইন্টারভিউ দিয়েছিল। তখন চাকরি হয়নি। দুই দিন আগে ওই কারাখানা থেকে ফোন করে তাকে আবারও ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়। ইন্টারভিউ দেওয়ার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। বিকালে খবর পাই সুমন কারখানার পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, চাকরির ইন্টারভিউ দিতে সকাল সাড়ে ৮টায় এ্যামিগো বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানায় প্রবেশ করে সুমন দেবনাথ। দুপুরে ইন্টারভিউতে অংশ নেয়। ইন্টারভিউ শেষে কাগজপত্র তিনতলায় রেখে বিকাল ৪টার দিকে কারখানার পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি আরও বলেন, আমাদের ধারণা ইন্টারভিউতে অকৃতকার্য হয়ে হতাশায় সুমন আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুস কবির বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। হাত-পা ভাঙা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম