গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২১:৪৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২১:৪৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ির আমবাগ তেঁতুলতলা এলাকায় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ওই গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ির আমবাগ (তেঁতুলতলা) এলাকার ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর এবং ডিবিএল ফায়ার স্টেশনের পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি আরও জানান, আগুনে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম